লোড হচ্ছে...
আজঃ 24 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বেপরোয়া এএসআই অমিত বড়ুয়া,ব্যবসায়ী রাশেদকে ধরে নিয়ে গিয়ে সারারাত নির্যাতন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার রামু থানার এএসআই অমিত বড়ুয়া এক আতঙ্কের নাম।তিনি গত ২৯/১০/২৫ রাশেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের সাজা আসামী বলে গ্রেফতার করে। থানার সেলের পূর্ব পাশে একটি কক্ষে নিয়ে গিয়ে এএসআই অমিত এবং তার দুই সহযোগী সহ রাশেদকে সারারাত মারধর ও নির্যাতনের অভিযোগ ওঠেছে। অথচ তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট এবং সাজা দেখাতে পারেনি এএসআই অমিত বড়ুয়া।

অনুসন্ধানে জানা গেছে, রাশেদ জোয়ারিয়া নালা ইউনিয়নের আশকরখিল উত্তর মিঠাছড়ি আলম নূরের পুত্র, তাকে তিন মাসের সাজা আসামীর অজুহাত দেখিয়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে এএসআই অমিত।

এই বিষয়ে এএসআই অমিত বড়ুয়ার বক্তব্য নেওয়া হলে তিনি বলেন , রাশেদের বিরুদ্ধে তিন মাসের সাজা আছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে সাজা এবং ওয়ারেন্ট প্রমান করতে পারেনি এএসআই অমিত বড়ুয়া। অমিতের দুই মিনিটের বক্তব্যের ফোন রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। 

এই বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফদ্দীন শাহীন এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,এএসআই অমিতের এই বিষয়টি আমরা তদন্ত করে দেখব । সে যদি এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই বিষয়ে ভুক্তভোগী রাশেদের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,আমাকে কেন?বিনা ওয়ারেন্টে এবং কোন সাজা ছাড়া থানায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হলো, এই বিচার মাননীয় পুলিশ সুপারের কাছে চাই। এই ধরনের অমানবিক আচরণ যেন আর কারো সাথে না হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2