প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
ব্রেকিং নিউজ: র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে রক্ষা পেল না সফিক ডাকাতের দল!

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধী
১২ মে, ২০২৪ ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্তব্যরত র্যাব সদস্যদের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে কুখ্যাত সফিক ডাকাত ও তার সশস্ত্র বাহিনী। তবে এই ধৃষ্টতা দেখিয়ে পার পায়নি তারা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই র্যাব-৯ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে নারীসহ বাহিনীর ৫ সক্রিয় সদস্য।
যেভাবে শুরু সেই নারকীয় তান্ডব
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেল ৪টার দিকে র্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগরের রতনপুর ইউনিয়ন হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসী সফিক ডাকাত ও তার বাহিনী র্যাব সদস্যদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। তারা র্যাব সদস্যদের পরিচয় পাওয়ার পরও আরও হিংস্র হয়ে ওঠে এবং তাদের একটি বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাবের পাল্টা ‘অ্যাকশন’, আসামিরা খাঁচায়
এই ন্যাক্কারজনক ঘটনার পর অপরাধীদের ধরতে কোমর বেঁধে মাঠে নামে র্যাব-৯। ১২ মে ভোর সাড়ে ৫টায় নবীনগরের থল্লাকান্দা এলাকায় এক দুঃসাহসিক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো:
আব্দুল কাদের (৬২) , মো: রাহিম (২০) , আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), মো: নুর আলম (১৬), ছানোয়ারা (৪৮)।
উদ্ধারকৃত সরঞ্জাম ও অপরাধের ইতিহাস
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র্যাব সদস্যদের ওপর হামলায় ব্যবহৃত ১টি রামদা, ১টি চাকু এবং ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই সফিক বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা