প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
বান্দরবানে প্রবেশ কালে ৮ রোহিঙ্গা আটক।

দীপংকর মল্লিক, বান্দরবান
বান্দরবান জেলার প্রবেশকালে ৮জন রোহিঙ্গা আটক। আজ মঙ্গলবার (১২মে) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকার ক্যাম্প হতে বান্দরবান কাজ করতে আসা ৮জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪জন ক্যাম্প ১২ এর এবং অন্য ৪ জন ক্যাম্প-১৮ এর।
তারা বান্দরবানে আম বাগানে কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেন। গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ২ ঘটিকায় বান্দরবান বাস স্ট্যান্ড এলাকায় সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,
১। মোঃ হারুন (১৭), ২। মহিদুর রহমান, (১৯), ৩। মোঃ হারেস (২২), ৪। মোঃ আমিন (২৩), ৫। হোসেন আলী (২২), ৬। আব্দুল হাফেজ (২৫), ৭। আবু তৈয়ব (২২),
৮। মোঃ ইব্রাহিম (২২)।
তাদের গ্রেফতার এর পর বান্দরবান সদর থানা পুলিশ নিকট হস্তান্তর করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা