প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
বান্দরবানে ভূমিসেবা মেলার উদ্বোধন।

দীপংকর মল্লিক, বান্দরবান
‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় ও নানা আয়োজনে পালিত ভূমিসেবা মেলা । মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: আরমান ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দাশ, বুলবুল আক্তার সেতু ও বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারী এবং স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের অন্যান্য জেলার মত পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইলাইড করার আহ্বান জানান এবং ভূমি মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার জনগণের জন্য ভূমিসেবা আরো সহজতর করতে নানা উদ্যোগ গ্রহণ করছে বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে বান্দরবান জেলার রেকডরুম ডিজিটাইলাইড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বান্দরবানবাসী আরো উপকৃত হবে।
ভূমিসেবা উপলক্ষ্যে মেলা, সেমিনার, কুইজ প্রতিযোগিতাসহ ৩দিনব্যাপী নানা আয়োজন শেষে আগামী ২১মে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা