প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
সূচকের পতনে চলছে লেনদেন

আজ রোববার ৬ সেপ্টেম্ব, ২০২৬ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে চলছে লেনদেন। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৮৫ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচকও ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৯১৬ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা