
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়েকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান তাঁর মালিকানাধীন ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার প্রাইম ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার ও তাঁর মেয়ে সাইয়েদা তাসনুভা খানমকে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত ঘোষণার ভিত্তিতে এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে।
উপহার হিসেবে শেয়ার হস্তান্তরের ফলে শেয়ারগুলোর মালিকানা মোহাম্মদ নাদের খানের কাছ থেকে তাঁর মেয়ে সাইয়েদা তাসনুভা খানমের নামে স্থানান্তরিত হয়েছে।