প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ,মুকসুদপুর প্রতিনিধিঃ আর,টি হাসান।
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে, ঢাকা -খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বালুর ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই রহিমা বেগম (৩০) নিহত হয়। এবং অপরজন জামাল উদ্দিন (৭০) কে গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রহিমা বেগম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী। এবং জামাল উদ্দিন একই উপজেলার জয়পাশা গ্রামের।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, বালুর ট্রাকের চাপায় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছে, আরেকজনকে হাসাপাতালে নেওয়ার পরে মারা গিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনগত প্রকিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা