প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় আছে: দুদু

তরিকুল ইসলাম
বিএনপি ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহবায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় আছে , থাকবে ।অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ।
শুক্রবার ২৫ জুলাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) উদ্যোগে ঢাবির শামসুন্নাহার হলের গেস্ট রুম ও অডিটোরিয়ামের জন্য সোফা উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়ার পরে খুব বেশি কিছু করতে পেরেছি তা দাবি করব না তবে আমাদের উদ্যোগ আছে। অসচ্ছল ছাত্রছাত্রী যারা আছে বৃত্তির মাধ্যমে তাদের কিভাবে সাহায্য করা যায় সে উদ্যোগ নিয়েছি। প্রায় ১৩০০ অ্যাপ্লিকেশন পেয়েছি আমার মনে হয় সবাই পাওয়ার যোগ্য তবে আমাদের এত সমর্থন নাই তাই আমরা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করছি যেন সবার পাশে দাঁড়াতে পারি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত সমস্যায় থাকুক না কেন লড়াই চালিয়ে যেতে হবে। সফলতার শিখরে পৌঁছাতে হবে। হতাশ হওয়ার কিছু নাই।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী শুধু বাংলাদেশে না সারাবিশ্বে আছে । আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি তারা পাশে থাকতে চেয়েছেন। আমরা হল কর্তৃপক্ষের পাশে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আপনাদের পাশে আছে,সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে।অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানি, শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি,ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাইকেল, তাইফুল, বায়েজিদ, শিল্পী দত্তসহ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা