প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2025 ইং
চৌদ্দগ্রামে ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ মোঃ লাভলু
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ ওসমাণ গণি শুভ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুভ বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ ইউনুছের ছেলে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বাতিসা ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে মাদক সম্রাট ইলিয়াছের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে একটি রান্না ঘর থেকে ৯টি বস্তায় থাকা ১৮৭৫ বোতল ফেনিসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী ওসমাণ গণিকে আটক করা হয়। এরআগে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইলিয়াছ। দীর্ঘদিন ধরে ইলিয়াছ দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করতো।
সোমবার সন্ধ্যায় র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফেনসিডিলসহ আটককৃত ব্যবসায়ী ওসমাণ গণির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা