প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
মানবতার সেবায় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি: মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ।

আর.টি.হাসান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির এক মহৎ উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ৬ই সেপ্টেম্বর শনিবার, দুপুরে মুকসুদপুর উপজেলার ৪টি হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এই পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি মেহের মামুন, এবং সাংবাদিক বাদশা মিয়া,আর.টি. হাসান, নাজমুল হাসান রাজ,খালিদুজ্জামান টনি, মামুন ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগটি মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা