প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
মহেশখালী থানা পুলিশের অভিযানে চিহ্নিত ডাকাত গ্রেপ্তার

মতিউল ইসলাম (কক্সবাজার)
কক্সবাজার জেলার অন্যতম ক্রাইম উপজেলা মহেশখালী যেখানে প্রতিনিয়ত খুন গুম স্বাভাবিক। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা শুরু করছে। অস্বাভাবিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়েছে মহেশখালী থানা পুলিশ।
পুলিশের অভিযানে ০২ রাউন্ড কার্তুজ ও নগদ ৬৩ হাজার দুইশত টাকা সহ একজন ডাকাত দলের সদস্য গ্রেফতার।
অনুসন্ধানে জানা গেছে,গত ২৬/১০/২০২৫ খ্রি. রাত অনুমান ০১:১০ ঘটিকার সময় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী ধলঘাট ০১নং ওয়ার্ড উত্তর মুহুরীঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ রাউন্ড কার্তুজ ও নগদ ৬৩,২০০/- (তেষট্টি হাজার দুইশত) টাকা সহ একজন ডাকাত দলের সদস্য’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীঃ হলেন অহিদুল কাদের প্রঃ অহিদ (৪৫), পিতার নাম: মোহাম্মদ হোসেন, মাতার নাম: আনোয়ারা বেগম, সাং-উত্তর মুহুরীঘোনা, ০১নং ওয়ার্ড, ধলঘাটা ইউপি, থানা- মহেষখালী, জেলা-কক্সবাজার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা