প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
নাসিরনগরে সাংবাদিক ফোরাম ইউনিটির কমিটি ঘোষণা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া
"সত্যের পথে ঐক্যবদ্ধ কন্ঠ" এ স্লোগানকে সামনে রেখে 'নাসিরনগর সাংবাদিক ফোরাম' নামে নতুন সাংবাদিক সংগঠন গঠন করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
শনিবার সন্ধ্যায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা, দৈনিক সকালের সময়, অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি রাকিব চৌধুরী সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি তোফাজ্জল মিয়া সাধারণ সম্পাদক এবং দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন
( ১) হুমায়ুন কবীর ভূইয়া। (২) জিয়াউর রহমান চৌধুরী,( ৩) মোঃ তাকিউল ইসলাম।
কমিটির অন্যান্যরা হলেন—সহসভাপতি: সাইফর ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ ); যুগ্ম সম্পাদক : নিজাম আলম (দৈনিক ঐশী বাংলা ); প্রচার সম্পাদক :ওয়ালী রহমান,( দৈনিক মুক্তি সমাচার)
দপ্তর সম্পাদক: আশিকুল হক আফনান (দৈনিক সমতট বার্তা );
কার্যকরী সদস্য, খ,ম জায়েদ, ( দৈনিক জনতার খবর):
কার্যকরী সদস্য, তন্ময় আহমেদ ভূঁইয়া ( দৈনিক বায়ান্ন) ;
কার্যকরী সদস্য, মোহাম্মদ: সোবেল মিয়া ( এসটি বাংলা টিভি)
কার্যকরী সদস্য, ইমরান নাজির ভূইয়া( দৈনিক বাংলাদেশ সমাচার)
নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যনির্ভর সাংবাদিকতার প্রসার ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা