প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
বান্দরবান সম্প্রীতির ক্রীড়া উৎসব-২০২৫ সম্পন্ন

মতিউল ইসলাম
ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল ক্রীড়া মোদের সম্ভবল সেই স্লোগানের বাস্তব রূপ নিতে।
গত ০৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে “সম্প্রীতির ক্রীড়া উৎসব-২০২৫”-এর ২য় দিনের ইভেন্টে ফুটবল ম্যাচ (বালক) এবং ভলিবল ম্যাচ (বালিকা) অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ ফরিদা ইয়াসমিন, যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন কমান্ডার লে: কর্নেল জনাব মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি মহোদয়, জনাব কাজী নুসরাত এদীব লুনা, উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকাসহ অতিথিবৃন্দ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা