প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
বান্দরবান আ.লীগ কার্যালয় থেকে ব্যানার নামিয়ে আগুনে পুড়িয়েছি

দীপংকর মল্লিক , বান্দরবান
বান্দরবান জেলা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঝুলানো একটি ব্যানার নামিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। এ সময়ে সেখানে দলের কোনো নেতাকর্মীর উপস্থিতি ছিল না। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে কে বা কারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ব্যানার কার্যালয়ে টাঙিয়ে দেন।
খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও রেড জুলাই এর নেতাকর্মীরা সেখানে যান। পরে তারা ব্যানারটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন। এ সময় কার্যালয়ের প্রবেশমুখের তালাও ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।
রেড জুলাই-এর সদস্য সচিব মো. রমজান আলী বলেন, আওয়ামী লীগের কোনো ব্যানার এই অফিসে ঝুলতে দেওয়া হবে না।
তবে রাতে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছেন এবং কার নির্দেশে এটি টাঙানো হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা