প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
বান্দরবানে সেনা উদ্যোগে গরীব নিরীহ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

দীপংকর মল্লিক, বান্দরবান
রবিবার (১৫ইং মার্চ) সকালে সেনা রিজিয়ন এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড সার্বিক তত্বাবধানে ৩৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করেন ৬৯পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন অভিজ্ঞ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম। এই কর্মসূচির আওতায় ৩৩টি গরীব নিরীহ দুস্থ অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসা এবং নগদ অর্থ ১ লাখ ১ হাজার টাকার প্রদান করেন বান্দরবান রিজিয়ন ৬৯পদাতিক ব্রিগেড পক্ষ হতে ক্যাপ্টেন মোঃ আবু সায়েম।
উক্ত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন ৬৯পদাতিক এমডিএস এ্যাম্বুলেন্স ৭ফিল্ড সার্বিক তত্বাবধানে এর পক্ষ হতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোন দূর্যোগে পাশে থাকে পাশাপাশি তাদের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।
স্থানীয় গরীব নিরীহ দুস্থ পরিবার জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সহযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর বিভিন্ন অফিসার ও সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা