প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ার ঘোষণা হাফেজ ইসহাক আল মামুনের

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধী
ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরের ঐতিহ্যবাহী কাউতলী এলাকার হাজী আব্দুল জলিল ও খলিলুর রহমান গোত্রের প্রয়াত মুরুব্বীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল রূপ নিয়েছে বিশাল এক মিলনমেলায়। রবিবার (১৫ মার্চ) কাউতলী তাহফিজুল।কুরআন মাদ্রাসায় হাজী আব্দুল জলিল ও খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনাব হাজী মহসিন সরদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বংশের তিন প্রজন্মের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। ইফতারের পূর্ব মুহূর্তে গোত্রের প্রয়াত সকল মুরুব্বীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং বংশের উত্তরসূরিদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সফিউল্লাহ সাহেব। বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী পূর্বপাড়া জামে মসজিদের খতিব আসাদুল করিম সাহেব ও কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সালেহ সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ মুসা, হাজী হারুন অর রশিদ, লুৎফর রহমান, আব্দুর রহমান, নাজিমুন শাহা, কিবরিয়া, ইসমাইল, গোলাম রাব্বানী, আজিজুর রহমান, হামিদ, শেখ সাদী সুমন, গোলাম রাফসানী, শেখ ফরিদ, মুমেন ও রিফাত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ইসহাক আল মামুন।
১০ নং ওয়ার্ডে নির্বাচনের ঘোষণা
অনুষ্ঠানের এক পর্যায়ে হাফেজ ইসহাক আল মামুন আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত বংশের মুরুব্বী ও তরুণ প্রজন্মের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে এলাকার উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। তার এই ঘোষণাকে উপস্থিত সকলে উৎসাহের সাথে স্বাগত জানান।
ভ্রাতৃত্ববোধের অনন্য উদাহরণ
উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের আয়োজন বংশীয় ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের কাছে পারিবারিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আয়োজক কমিটির পক্ষ থেকে ইতালি প্রবাসী আল আমিন জানান, ভবিষ্যতে বংশের সকলের অংশগ্রহণে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরিশেষে, অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা