প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান।

জয়পুরহাট জেলা প্রতিনিধি: শীতল চন্দ্র,
জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আজ বেলা ১১ টায় জয়পুরহাট জেলা পরিষদের তিনি যোগদান পত্র জমা দিয়ে অফিশিয়ালি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোঃ রায়হান যোগদান পত্র গ্রহণ করেন এবং মাসুদ রানা প্রধানকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা দিয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
দায়িত্ব পেয়ে জেলা পরিষদের নতুন প্রশাসক মাসুদ রানা প্রধান বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে সকলের সহযোগিতা নিয়ে জেলা পরিষদকে সুস্ঠভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার মোঃ রায়হান ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওহাব, সব দলের সদস্য সচিব মঞ্জুরী মাওলা পলাশ জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক ওবায়দুর রহমান সুইট সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে
বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
মাসুদ রানা প্রধান বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা