প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আধুনিক গেটের উদ্বোধন

শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের নবনির্মিত গেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২১ এপ্রিল, ২০২৬ গেটটির ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধক ও বিশেষ অতিথি-
উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন, "ক্রীড়াঙ্গনের উন্নয়ন মানেই তারুণ্যের উন্নয়ন। নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের এই প্রবেশদ্বারটি আমাদের জেলার ক্রীড়া অবকাঠামোকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করে তুলবে।"
প্রকল্পের বিস্তারিত তথ্য-
জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী ফলক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রকল্পের বিবরণ নিচে দেওয়া হলো:
প্রকল্পের নাম: সদর উপজেলাধীন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম গেট নির্মাণ কাজ।
বাস্তবায়নে: জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রাক্কলিত মূল্য: ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ টাকা)।
স্টেডিয়ামের নতুন এই গেটটি উদ্বোধনের ফলে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন গেটটি স্টেডিয়ামের শ্রী বৃদ্ধি করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা