প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড।

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রাম।
মোবাইল কোর্টে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১/ মোঃ আমিনুল ইসলাম (দক্ষিণ মাহমুদাবাদ, বাড়বকুণ্ড) — ১,০০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
২/ মোঃ ইমন (রেলওয়ে কলোনী, মাজার গেইট, বড়কুমিরা) — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩/ মোঃ আকরাম হোসেন — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা