লোড হচ্ছে...
আজঃ 27 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার। চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার। আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ২ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ। ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়।

তালিকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ীদের, বিজয়নগরের অবস্থা ভয়াবহ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: জেলা প্রশাসকের সম্মেলন

জেলা প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়া: শেখ সাদী সুমন,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এই তথ্য জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের বক্তব্যে উঠে এসেছে মাদক বিক্রি নিয়ে ভয়ংকর তথ্য।

সভায় তিনি জানান, মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের একটি অংশে ৬১টি মাদকস্পট পাওয়া গেছে। যেখানে চাইলে আপনি ইয়াবা পাবেন। বিজয়নগরের ভয়াবহ অবস্থা, কি অবস্থা তা কল্পনাও করতে পারবেন না। তিনি বলেন, এলাকা, গ্রাম এবং পাড়া-মহল্লা ভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান বলেন, আগে নাসিরনগর তুলনামূলকভাবে ভালো ছিলো। এখন এদিক দিয়ে মাদক পাচারের রাস্তা বানাইছে। ৩/৪ দিন আগে ফেসবুকে দেখলাম গাঁজার বিরাট বড় এক চালান ধরা পড়েছে। মাদক প্রতিরোধে ইউনিয়নগুলোতে সভা করতে হবে। নাসিরনগরের ধরমন্ডলে মাদকের ব্যবহার বেশি। আমরা সেখানে প্রথম সভা করতে পারি।

সভায় জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ বলেন, যারা মাদক সম্রাট তাদের গ্রেপ্তার করার পর জামিন যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে।

জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন বলেন, আমরা সবাই জানি কারা মাদক ব্যবসায়ী, চোরাচালানী। কথা হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। বিগত সরকারের আমলে আমাদের বিরুদ্ধে একশো-দেড়শো মামলা দেয়া হয়েছে। যারা মাদক ব্যবসায়ী-ডিলার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। জামিন হলে সাথে সাথে নতুন করে মামলা দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক প্রসিকিউটর ফখর উদ্দিন আহমেদ খান বলেন, প্রশাসন, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে স্থানীয়ভাবে কারা মাদক ব্যবসায় জড়িত তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.  আবু সাঈদ বলেন, মাদকের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। আমরা কঠোর হবো।  

এদিকে সভায় পেশ করা অপরাধ বিবরণীতে দেখা যায় মার্চ মাসে জেলায় কোন চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ডাকাতির ঘটনা ঘটেছে ১টি। আর চুরির ঘটনা ঘটেছে ১৫টি। এই মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৯জন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2