লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জুয়ারীর জেল জরিমানা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় আটককৃতদের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। 

মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই রায় দেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

 দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী বোদা উপজেলার মহনঝাড় এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে তরেন চন্দ্র (৩২), একই এলাকার মৃত পদলচং বর্মণের ছেলে সুকেন্দ্র বর্মণ (৫৯), বোদা উপজেলার ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের ধনিরামের ছেলে সন্তষ চন্দ্র বর্মণ (২৬), আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচচলী বটতলী গ্রামের ইসহাক আলীর ছেলে সাজু রানা (২৯) এবং একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৩৫)। 
থানা সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে আটোয়ারী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচ জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়।
মোঃ মাহমুদুল হাসান বাবু 
পঞ্চগড় প্রতিনিধি 
01718744192

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2