লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নাসিরনগরে কর্মশালা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জেলা প্রতিনিধি: শেখ সাদী সুমন,ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের '৩১ দফা' বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে দিনব‍্যাপী এই কর্মশালার  আয়োজন করা হয়,
যা দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার একটি অংশ।  উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা  বিএনপির সহ-সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি  ছিলেন উপজেলা বিএনপির সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার,প্রিয়তোষ আচার্য‍্য পিন্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল,যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার,এম এ মঈন,উপজেলা কৃষক দলের সদস্য  সচিব আবদুল আওয়াল,যুগ্ম আহবায়ক ওয়াজ উদ্দিন,শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি  হাবিবুর রহমান বাজু,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,জাসাসের আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন,সদস্য সচিব সাদেকুর রহমান, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা গোলবাহার বেগম  প্রমুখ।

এছাড়াও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, এহসানুল কাদের মিল্টন, মোহাম্মদ মাহাদী, কে এম নাসির উদ্দিন, মোজাহিদুল ইসলাম, চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু,আলাই মিয়া, উপজেলা তরুণ দলের সভাপতি  তৌহিদ মিয়া, সাধারণ সম্পাদক নিজাম আলম, মোহাম্মদ আব্বাস উদ্দিন,শামীমুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির  নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাব আসলে বিএনপি অনেক আগেই ঘোষণা দিয়েছে। আগামীর বাংলাদেশে গঠনমূলক দলীয় কার্যক্রম বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দলের ভাবমূর্তি রক্ষা করে শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2