লোড হচ্ছে...
আজঃ 10 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

চট্টগ্রাম প্রেসক্লাবের সংকট দ্রুত সমাধানের আশ্বাষ এমপি আবু সুফিয়ানের।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে যে সমস্যা বিরাজ করছে, সেগুলো আমরা আলাপ–আলোচনার মাধ্যমে এবং আইনের ভিত্তিতে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ চট্টগ্রামে আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এসব সাংবাদিক বন্ধু আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন।

সাংবাদিকদের এই সমস্যা দ্রুত সমাধান করা হবে। গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই মাস আমাদেরকে সংযম, সহনশীলতা, মানবিকতা ও একে অপরের প্রতি সহমর্মিতা শেখায়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্দ্যই আমাদের সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে।

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, আজকের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে সমপ্রীতি ও ভ্রাতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। যা আগামীতে আরও দৃঢ করবে বলে আশা রাখছি। চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে এই ভ্রাতৃত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় এনসিপি নেতা জুবায়ের বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ ভবিষ্যতে সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিকতা যেন সত্যিকার অর্থেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে–এই প্রত্যাশা আমাদের সবার।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, আবুল হাসেম বক্কর, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার ও গণসংহতি আন্দোলনের হাসান মারুফ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, 

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, 

চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, সম্পাদক যীশু রায় চৌধুরী, সিইউজে সাবেক সভাপতি অঞ্জন সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহাম্মদ, নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ম শামসুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শফিউল আলম, পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বার্তা সম্পাদক ওমর কায়সার, 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি স.ম ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, 

যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজে টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, 

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, পূর্বকোণের চীফ রিপোর্টার সাইফুল আলম, প্রথম আলোর হেড অব নিউজ আশরাফ রুবেল। 

সিনিয়র সাংবাদিক নিযাম উদ্দিন, এজেড এম হায়দার, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, কামরুল হাসান বাদল, একেএম কামরুল ইসলাম, হাসান নাসির। ব্যুরো প্রধানদের মধ্যে বিডি নিউজের মিন্টু চৌধুরী, গাজী টিভির অনিন্দ্র টিটু, 

ইন্ডিপেনডেন্ট টিভির আলমগীর সবুজ, আমাদের সময়ের হামিদ উল্লাহ, খবরের কাগজের ইফতেখারুল ইসলাম, সমকালের সরওয়ার সুমন, ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, দেশ রূপান্তরের ভুইয়া নজরুল, মাছরাঙ্গা টিভির নাজমুল আলম সাদেকী, ডিবিসি নিউজের মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2