লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের ১৪১ টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১৫১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এর ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)। কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর ১ টাকা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১৭ টাকায় উঠেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—শাইনপুকুর সিরামিকস, পেনিনসুলা চিটাগং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকারস, ডিএসএইচ গার্মেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এবং আনোয়ার গ্যালভানাইজিং।

তালিকা অনুযায়ী, চতুর্থ স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর ৫ দশমিক ০৮ শতাংশ, পেনিনসুলা চিটাগংয়ের ৪ দশমিক ২৭ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।

এ ছাড়া বাংলাদেশ অটোকারসের শেয়ারদর ৪ দশমিক ১৬ শতাংশ, ডিএসএইচ গার্মেন্টসের ৪ দশমিক ১১ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ৩ দশমিক ৯৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ দশের তথ্য থেকে দেখা যায়, বৃহস্পতিবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফের শেয়ারদরই সবচেয়ে বেশি বেড়েছে। দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৫৩ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন ১৪১ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2