লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

শ্রীপুরে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগে কয়েকহাজার মানুষ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ঈদগাঁ মাঠ থেকে শ্রীপুর-বরমী পাকা সড়ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা ও পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়। এতে করে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে।


স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাঁদা-পানিতে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

আরেক স্থানীয় বাসিন্দা হিমেল ফকির বলেন, বছরের পর বছর ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।


স্কুল শিক্ষার্থী মাসুম রানা জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। বৃষ্টির সময় কাঁদা মাড়িয়ে যেতে হয়, অনেক সময় পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়। এমনকি অনেকের হাত পা ভেঙ্গেছে। আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই।

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া বলেন, সড়কটির সমস্যার বিষয়টি আমরা অবগত আছি। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

শ্রীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী তৌহিদুল হাসান  বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ইউএনওর কাছে আবেদন করলে খুব শিগগিরই সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে দুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সর্বস্তরের মানুষের দাবী রাস্তাটি অতীব গুরুত্বদিয়ে সংস্কার করে চলাচলের উপযোগী করা হউক।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2