লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

বান্দরবানে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান জেলা প্রতিনিধিঃ দীপংকর মল্লিক, 

"আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যে ধারণ করে গতকাল রবিবার (৮ মার্চ) সারাদেশের মতো বান্দরবানেও আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপিত হয়েছে।  

দিবসটি উপলক্ষ্যে সকালে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে ফিরে আসে।   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা।  

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন বান্দরবান সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, BNKS  এডমিন এন্ড এইচআর ম্যানেজার সাইংসাইং এ মারমা, অন্যন্যা নারী সংস্থা পরিচালক ডনাই প্রু নেলী প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস (পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। 

সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ্য হিসেবে এই দিবস উদ্‌যাপন হয়ে থাকে। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্‌যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্‌যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2