লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

জয়পুরহাটে দেশব্যাপী খাল কাটা কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধিঃ শীতল চন্দ্র,

দেশব্যাপী খাল কাটা কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। আজ দুপুরে জয়পুরহাটে কালাই উপজেলার মুরালী গ্রামে মুরালী- ভাবকি খালে খাল কাটা ও নালা পরিষ্কার কাজের উদ্বোধন করেন তিনি। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের জলবদ্ধতা নিরসন এবং কৃষি কাজে পানির সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার নদী, নালা ও খাল খনন প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই কর্মসূচির ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।  পরে সেখানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয়রা। ২.৮০ কিলোমিটার  এ খালটি ৫০ লাখ  টাকা ব্যায়ে খনন কাজ বাস্তবায়ন  করবে পানি উন্নয়ন বোর্ড। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2