লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

বান্দরবানে ভূমিসেবা মেলার উদ্বোধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক, বান্দরবান

‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় ও নানা আয়োজনে পালিত ভূমিসেবা মেলা । মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে  বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

পরে বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।  উদ্বোধন অনুষ্ঠান শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: আরমান ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দাশ, বুলবুল আক্তার সেতু ও বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারী এবং স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের অন্যান্য জেলার মত পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইলাইড করার আহ্বান জানান এবং ভূমি মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার জনগণের জন্য ভূমিসেবা আরো সহজতর করতে নানা উদ্যোগ গ্রহণ করছে বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে বান্দরবান জেলার রেকডরুম ডিজিটাইলাইড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বান্দরবানবাসী আরো উপকৃত হবে। 

ভূমিসেবা উপলক্ষ্যে মেলা, সেমিনার, কুইজ প্রতিযোগিতাসহ ৩দিনব্যাপী নানা আয়োজন শেষে আগামী ২১মে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2