লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও ঘুষ দাবির অভিযোগ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার ভুয়া বিল প্রস্তুত এবং ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার ২৯ শে এপ্রিল  লিখিতভাবে নির্বাহী প্রকৌশলীর কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

আবেদন সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসিন্দা ঠিকাদার মোঃ স্বপন মিয়া একটি ভবন নির্মাণ কাজ সম্পন্ন করলেও বিল উত্তোলনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এই সুযোগে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশরাফ হোসেন এবং কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে তার কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা প্রদান না করলে বিল দেওয়া হবে না বলে তাকে জানানো হয়। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি ওই টাকা পরিশোধ করেন। কিন্তু এরপরও বিল প্রদানে গড়িমসি করা হয়।

ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার একটি ভুয়া বিল তার হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিতভাবে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী স্বপণ মিয়া আরো জানান,চুক্তি অনুযায়ী সাটারিং মালামালের বিল সহ দেওয়ার জন্য কোর্ট আদেশ দেই কিন্তুু কোর্টের আদেশ অমান্য করে মনগড়া মতো একটি রির্পোট দেন পরবর্তীতে এটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কম্পিউটার অপারেটর বিলটি সংশোধনের কথা বলে অফিসের উর্ধতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে ঘুষ দাবী করেন এবং ভুক্তভোগী স্বপন মিয়া তার দাবীকৃত ঘুষ প্রদান করলে অভিযুক্ত সাইফুলের যোগসাজশে অফিসের কর্মকর্তাদের সই জালিয়াতি করে ১ কোটি ৯৫ লক্ষ টাকার একটি ভুয়া বিল প্রদান করেন।

তবে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী আশরাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জালিয়াতির সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, “আমার স্বাক্ষর জাল করে একটি বিল তৈরি করা হয়েছে—এ বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2