লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

কক্সবাজার চকরিয়া অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার,নারী পাচার চক্রের সদস্য আটক -১

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মতিউল ইসলাম (কক্সবাজার) 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহৃত এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী পাচার চক্রের সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়ার সাহারবিল এলাকার প্রবাসী শাহা আলমের ১৩ বছর বয়সী কন্যা জন্নাতুল নাঈম গত ২৮ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৯ এপ্রিল তার ভাই শিহাব চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৯) করেন।

জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা তানজিমা তাবাচ্ছুম শিমাকে কক্সবাজার পর্যটন এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভিকটিমের অবস্থান অস্বীকার করলেও পরে পুলিশের সন্দেহের ভিত্তিতে কক্সবাজারের কলাতলী লাইট হাউস এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই বাসায় থাকা আরও দুইজন রাখাইন নারী পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক তানজিমা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তোলে এবং সমুদ্র সৈকতে ঘুরতে নেওয়া ও স্বর্ণের চেইন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে। পরে তাকে কক্সবাজারে এনে আটকে রাখা হয়।

পুলিশের ধারণা, এ ঘটনায় একটি সংঘবদ্ধ নারী পাচার চক্র জড়িত রয়েছে, যারা অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের প্রলোভনে ফেলে অপহরণ করে যৌন শোষণ ও পতিতাবৃত্তিতে ব্যবহার বা বিক্রির চেষ্টা করে।

এ ঘটনায় চকরিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/১০/১১ ধারায় মামলা (এফআইআর নং-৪৪, জিআর নং-১৬৬, তারিখ ৩০ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মানব পাচারসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2