লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

দীপংকর মল্লিক, বান্দরবান 

বান্দরবান থানচি উপজেলায় পাঁচ বছর বয়সী ত্রিপুরা এক শিশুকে ধর্ষনের প্রতিবাদে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে ছাত্র সমাজ বলেন, পার্বত্যাঞ্চলে একের পর এক পাহাডের মা-বোন ধর্ষিত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত  কোন সুষ্ঠু বিচার পায়নি। গতকালকেও থানচিতে ৫ বছর বয়সী এক ত্রিপুরা বোন ধর্ষিত হয়েছে। এরই পেক্ষিতে সোমবার (২৫ মে) বিকালে পাহাড়ী ছাত্র পরিষদ ও ওমেন্স ফেডারেশন আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব মন্তব্যে করেন সমাবেশকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড় আর সমতল এক নয়। পাহাড়কে যতটা শান্ত ভাবছেন তততা শান্ত নয়। যেভাবে একের পর পাহাড়কে উত্তপ্ত সৃষ্টি করছে আগামীতে পাহাড় অশান্ত হলে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হবে। তাই সবাই মিলে একে অপরকে সহযোগীতা করে পাহাড়কে শান্ত রাখার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ধর্ষকের কোন জাত নাই,ধর্ম নাই, সে একজন অপরাধী। এবার কোনখানে ধর্ষন হলে আইনশৃঙ্খলা বাহিনী কাছে নয় জনগনের গণধোলাই মাধ্যমে মৃত্যুদন্ড শাস্তি হবে। তাই দেশের ধর্ষণকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে। তাই পাহাড় ও সমতলের মা-বোনদের নিরাপত্তার প্রদানের পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে স্থানীয় রাজার মাঠ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় অংশ নেন শিক্ষার্থীরা।

সমাবেশে আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছো মং মারমা, মানবধিকার কর্মী ত্রিপা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক উবা থোয়াই মারমা, ওমেন্স ফেডারশন সদস্য এঞোসিং মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2