লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

বান্দরবানে গ্রিন ভয়েসেস প্রজেক্টের শিশু-কেন্দ্রিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান প্রতিনিধি, দীপংকর মল্লিক

গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি “আমার পানির দায়িত্ব, আমার ভবিষ্যৎ”। আজ রবিবার(০২ নভেম্বর) বান্দরবান সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমটির বাস্তবায়ন করে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবী), কারিগরি সহায়তায় দ্য আর্থ, নেতৃত্বে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সহায়তায় কিংডম অব দ্য নেদারল্যান্ডস। যেখানে প্রায় ৭০ জন শিক্ষার্থী এবং  শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। 

ক্যাম্পেইনে চিত্র, গল্প ও খেলাভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিশুদের পানি সংরক্ষণ, বন রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে নানা রকম ধারণা প্রদান করা হয় । ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য আর্থ’র  সহকারী পরিচালক রকি জোসেফ হিরা, প্রজেক্ট কো-অর্ডিনেটর শরৎ স্বাধীন এবং ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবী) এর নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক মোঃ তাওহীদুল ইসলাম। 

ওয়ার্কশপের শেষ অংশে শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন পাথর, পাতা, ফুল ও মাটির ব্যবহার করে নিজেদের কল্পনার পরিবেশবান্ধব গ্রাম এঁকেছে। 

এই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা শেখে প্রকৃতির সঙ্গে সম্প্রীতি রেখে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুদের এমন উদ্যোগ ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং পাহাড়ি অঞ্চলে পানি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে। দ্য আর্থ জানিয়েছে, গ্রিন ভয়েসেস প্রজেক্টের লক্ষ্য হলো দেশের তরুণ ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, 

পানি সংকট ও পরিবেশ সুরক্ষায় নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টি করা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2