লোড হচ্ছে...
আজঃ 25 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মেসিকে নিয়েও হারল মায়ামি শুল্ক না থাকলে রাজস্ব ক্ষতি হবে ১৭০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ

টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

​কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

​সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ। হাতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে তারা দীর্ঘ সময় রাস্তার দুই পাশে অবস্থান করেন। এ সময় ডুমুরিয়া-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল সাময়িকভাবে সীমিত হয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল কুমিল্লায় কর্মস্থলে থাকাকালীন বুলেট বৈরাগীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মেধাবী ও সৎ এই কর্মকর্তার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তার স্বজন ও সহপাঠীরা।

​বক্তব্য প্রদানকালে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, "বুলেট শুধু আমাদের এলাকার গর্ব ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ সরকারি কর্মকর্তা। তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। আমরা চাই ঘটনার পেছনের কুশীলবদের দ্রুত খুঁজে বের করা হোক।" মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা ঘোষণা দেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রকৃত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

​মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো ডুমুরিয়া ইউনিয়ন জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এবং উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা। টুঙ্গিপাড়াবাসীর একমাত্র দাবি—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্ত বৃথা যেতে না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2