লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার ‎

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মো. মাহমুদুল হাবিব রিপন
‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে উপজেলার মহেষপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ রাবেয়া খাতুন (২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, স্বামী- মোঃ জানে আলম, সাং- কলেজ রোড, শেরপুর, জেলা- বগুড়া।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় একটি টিম গঠন করে অভিযান চালানো হয়। দুপুর ১টা ১০ মিনিটে ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী কুড়িগ্রাম পরিবহন নামের একটি বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব ১৪-২৯৭৮) থামিয়ে তল্লাশি করা হয়।

‎তল্লাশিকালে বাসের E-1 সিটে বসা টিকিটবিহীন যাত্রী রাবেয়া খাতুনের দেহে স্কচটেপে মোড়ানো অবস্থায় বোরখার নিচ থেকে ২০ বোতল (মোট ২ লিটার) কোডিন মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

‎ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মোঃ মঞ্জু মিয়া ও হেলপার গৌতম চন্দ্র রায়সহ উপস্থিতদের সাক্ষী রেখে আলামত জব্দের তালিকা প্রস্তুত করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের এক বোতল রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়।

‎পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসহ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা (নং- ০৫, তাং- ০৭/১১/২০২৫) রুজু করা হয়েছে।

‎মামলার এজাহার দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তফা জামান। মামলার তদন্তের দায়িত্বও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার কর্মকর্তাদের উপর ন্যস্ত করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2