লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ঝালকাঠি প্রতিনিধি

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে যৌথ অভিযান ও টহল পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য বিভাগ।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে বিষখালী নদীর কাঠালিয়া অংশের আওরাবুনিয়া,‌ জাঙ্গালিয়া, বড়ইয়া ও নিয়ামতি এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক। এ সময় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অভিযানে বেতাগী উপজেলার মৎস্য বিভাগের একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল সহ প্রায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। 

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2