লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:


শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলও জারি করেছেন। বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর দায়ের করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদালতের আদেশের লিখিত অনুলিপি এর একদিন আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত হয় বলে জানিয়েছেন আবেদনকারী পক্ষের আইনজীবী শিশির মনির।

আবেদনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গোষ্ঠী একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শেয়ারের মালিক হতে পারে। কিন্তু এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচয়ে ইসলামী ব্যাংকে যুক্ত হয়ে সম্মিলিতভাবে প্রায় ৮২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যা প্রচলিত আইনি সীমা সরাসরি লঙ্ঘন করে বলে অভিযোগ করা হয়।

এটিই এস আলম-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিরুদ্ধে হাইকোর্টের প্রথম পদক্ষেপ নয়। গত বছর একই ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, তাদের পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একই আদেশে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারের নতুন আদেশের মাধ্যমে সরাসরি ওই প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা ব্যাংকের শেয়ারই আটকে দেওয়া হলো, ফলে এসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরেও এখন নিষেধাজ্ঞা কার্যকর হলো।

নতুন এই আদেশের মাধ্যমে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে থাকা বিপুল পরিমাণ শেয়ারের ওপর হাইকোর্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করার পর থেকেই ব্যাংকটির শেয়ার মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে অনুসন্ধান শুরু হলে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে, যার ধারাবাহিকতায় সম্পদ জব্দ, হিসাব ফ্রিজ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়। এবারের শেয়ার ফ্রিজের আদেশ সেই প্রক্রিয়ারই সর্বশেষ ধাপ বলে মনে করা হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2