লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির

গাজীপুরের শ্রীপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন দেশের পতাকা ক্রয় করার হিড়িক

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

শ্রীপুরে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন দেশের পতাকা কিনতে ভিড় করছেন ফুটবলপ্রেমিরা। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। এতে জমে উঠেছে পতাকা বিক্রির মৌসুমি ব্যবসা।

উপজেলার জৈনাবাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর পৌর শহর ও বিভিন্ন বাজার এলাকায় ফুটপাত, রাস্তার মোড় ও অস্থায়ী দোকানে রঙিন পতাকা বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের।

ছোট আকারের পতাকা থেকে শুরু করে ভবন ও ছাদে টানানোর জন্য বড় আকারের পতাকাও বিক্রি হচ্ছে। পতাকার পাশাপাশি জার্সি, হেডব্যান্ড, ক্যাপ ও বিভিন্ন সমর্থক সামগ্রীও বিক্রি হচ্ছে ব্যাপক হারে।

ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্রি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। অনেকেই আগেভাগেই নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে টানিয়ে দিচ্ছেন।

শ্রীপুর পৌর শহরের পতাকা বিক্রেতা মো. সোহেল মিয়া বলেন, বিশ্বকাপ এলেই আমাদের ব্যবসা কয়েকগুণ বেড়ে যায়। এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন শতাধিক পতাকা বিক্রি হচ্ছে।

মাওনা চৌরাস্তা এলাকার আরেক ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ছোট পতাকা ৫০ থেকে ১৫০ টাকা এবং বড় পতাকা ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে এবার ভালো ব্যবসার আশা করছি।

পতাকা বিক্রেতা রওশন আলী বলেন, সারা বছর অন্য ব্যবসা করলেও বিশ্বকাপ এলেই পতাকা বিক্রি করি। এতে বাড়তি আয় হয়। বিভিন্ন আকারের পতাকা বিক্রি হচ্ছে। তরুণদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

ফুটবলপ্রেমি মাহমুদুল হাসান মাহিন বলেন, বিশ্বকাপ মানেই অন্যরকম উৎসব। আমি আর্জেন্টিনার সাপোর্টার, প্রিয় দলের পতাকা টানিয়ে সমর্থন জানাতে ভালো লাগে। খেলা শুরু হওয়ার আগেই আমরা বন্ধুদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে পতাকা লাগানোর প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় বাসিন্দা সাদেক আলী বলেন, বিশ্বকাপ এলেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে আনন্দ কাজ করে। পতাকা বিক্রি ও কেনাবেচা সেই উৎসবেরই একটি অংশ।

ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপের উদ্বোধনের পর থেকে পতাকা ও সমর্থক সামগ্রীর বিক্রি আরও বেড়েছে। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে শ্রীপুরের বাজারগুলো ইতিমধ্যে রঙিন হয়ে উঠেছে বিভিন্ন দেশের পতাকায়। বিশ্বকাপকে ঘিরে এ মৌসুমি ব্যবসা স্থানীয় অনেক ক্ষুদ্র উদ্যোক্তার জন্যও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2