লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

উপদেষ্টার সফর ঘিরে ব্যস্ততা: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলছে জোর মেরামত কাজ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ শেখ সাদী সুমন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে হঠাৎ তৎপর হয়ে উঠেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরাইল বিশ্বরোড এলাকায় পরিদর্শনে আসছেন। এ খবরেই ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয় সওজ অফিস।

সরাইল বিশ্বরোড এলাকার ভাঙন অংশে তিন স্তরে ইট-বালু বিছানোর কাজ চলছে জোরেশোরে। তবে সড়কের মাঝখানে ইট ও বালুর স্তুপ ফেলে রাখায় উল্টো যানজট আরও বেড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ।

এলাকাবাসীর অভিযোগ, উপদেষ্টার সফরকে কেন্দ্র করেই তড়িঘড়ি করে এই কাজ শুরু হয়েছে। তাদের আশঙ্কা, সফর শেষে হয়তো এই কাজ আগের মতো থেমে যাবে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে বলেও তারা মনে করেন। তবে সওজ কর্মকর্তারা বলছেন, এটি কোনো অস্থায়ী সংস্কার নয়— স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজটি করা হচ্ছে।

সওজের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সরকারি দপ্তর থেকে নির্দেশ আসে ৭২ ঘণ্টার মধ্যে সরাইল বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে। এরপরই দ্রুত ইট-বালু বিছানোর কাজ শুরু হয়।

সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে সিলেটমুখী কুট্টাপাড়া মাঠ পর্যন্ত প্রায় ৩৭৫ মিটার অংশে (দুই সেকশনে) তিন স্তরে ইট-বালুর সমতল কাজ চলছে। প্রকৌশলীরা জানিয়েছেন, এখানে মোট চার লাখ ইট ব্যবহার করা হবে। এসব ইট আসছে ঢাকা, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার স্বয়ংক্রিয় ইটভাটা থেকে।

সওজ সূত্রে জানা যায়, উপদেষ্টা ফাওজুল কবির খান আজ বুধবার ট্রেনে ভৈরবে এসে সড়কপথে সরাইল বিশ্বরোডে পৌঁছে মহাসড়কের ভাঙন, যানজট এলাকা ও মেরামতকাজ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প শুরু হয় আট বছর আগে। ৫,৭৯১ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে প্রকল্পের কাজ শুরু থেকেই ধীরগতির ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় ঋণনির্ভর এ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়, ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশ ছেড়ে চলে যান। প্রায় তিন মাস পর তারা ফিরে এলেও অনেক নির্মাণসামগ্রী ততদিনে নষ্ট বা খোয়া যায়।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনদুর্ভোগ লাঘবে আমরা তিন স্তরের ইট বিছানোর কাজ করছি।”

প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, “নতুন বরাদ্দ পাওয়া গেছে, কিছু জটিলতার সমাধান হয়েছে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।”

তবে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি কোনো সাময়িক সংস্কার নয়, বড় ধরনের কাজ। নির্দেশনার অপেক্ষায় ছিলাম, এখন কাজ হাতে নিয়েছি।”

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2