লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

"দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়" শীর্ষক মতবিনিময় সভা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

নবীনগর উপজেলা প্রতিনিধি :- কাজী মেহেদী হাছান

দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। গ্রীন ফোর্স বাংলাদেশ নবীনগর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, গ্রীন ফোর্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা নৌবাহিনীর (অব:)কমডোর সানাউল নোমান।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,কাজী মেহেদী হাছান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এই সময় প্রধান অতিথি সানাউল নোমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সাংবাদিক সমাজে ভূমিকা অপরিহার্য। দুর্নীতি প্রতিরোধে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব দিয়ে গ্রীন ফোর্স নবীনগর উপজেলা কমিটি করার উপর গুরুত্বারোপ করেন। একজন গ্রীন ফোর্স সদস্যই পারবে নবীনগরকে দুর্নীতি মুক্ত করতে।

নির্বাচন আসলে অনেকেই এমপি হতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই কিন্তু দুর্নীতিমুক্ত করতে কোন ভূমিকায় তারা রাখতে পারে না। একজন শিক্ষিত নাগরিকই পারে সমাজ থেকে দুর্নীতি উপরে ফেলতে। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠনে গ্রীন ফোর্সের সদস্য হয়ে ভূমিকা রাখি।পরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2