আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন লেনদেনের পরিমাণে রয়েছে নেতিবাচক প্রভাব। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬.১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৪ পয়েন্টে এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.৯০ পয়েন্ট কমে ২ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। সেই হিসেবে আজ শেয়ার দর কমেছে ১২.২০ শতাংশ।
আজ দিন শেষে ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।
সেই হিসেবে আজ লেনদেন কমেছে ১১৫ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ।