লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

২০ মে,২৬
জয়পুরহাট প্রতিনিধি: শীতল চন্দ্র 

"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার  সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাটের আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো: আল-মামুন মিয়া।

​উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (শোভাযাত্রা) শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক  মো: মাসুদ রানা প্রধান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা। 

​আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিকাণ্ড ও যেকোনো বড় ধরনের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2