লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

শ্রীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, স্বামী পলাতক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মোঃ নাজিম উদ্দিন 

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারের সন্নিকটে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক খোদেজা আক্তার জানান, নিহতের দ্বিতীয় স্বামী রতন মিয়া হঠাৎ করে ছুরি নিয়ে এসে শারমিন রুমার সঙ্গে কথাকাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি পেছন দিক থেকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ আল নাফিস জানান, রুমা নামের ওই রোগীকে হাসপাতালে আনার পর দেখা যায় তার বুকের পেছনে গুরুতর জখম রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত শারমিন রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পারটেক্স কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2