লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: মতবিনিময় সভা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৩টায় নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শ্রেষ্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব সংগঠক পদকপ্রাপ্ত সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।

সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সূচনা, প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, সাংবাদিক কাজী জিয়া উদ্দিন সোহেল, মাস্টার কামাল উদ্দিন এবং সাংবাদিক এনামুল হক রাশেদী, কাজী জাহাঙ্গির আলম ও মোঃ তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করার বার্তা বহন করে। তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের দায়িত্ব। এজন্য গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার প্রতি অবিচল থাকা জরুরি।

সভায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, আব্দুল হান্নান হীরা, মোঃ আবুল খায়ের কাহার প্রমুখ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মুক্ত গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2