লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

ঈদের সকালে বাড়ি ফেরা হলো না প্রকৌশলী শরিফুলের, সড়ক দূর্ঘটনায় মৃত্যু

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: প্রকৌশলী শরিফুল ইসলামের মটরসাইকেল

গোপালগঞ্জ প্রতিনিধি,
 
পবিত্র ঈদুল ফিতরের সকালে পরিবারের সঙ্গে নামাজ আদায়ের তীব্র ইচ্ছা নিয়ে বাড়ি ফিরছিলেন প্রকৌশলী শরিফুল ইসলাম (৩০)। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই ইচ্ছা আর পূরণ হলো না। 

বাড়ির দোরগোড়ায় পৌঁছানোর আগেই এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। ঈদের সকালে এমন বিয়োগান্তক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডিউটি শেষ করে ভোরেই মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন শরিফুল। বাড়িতে মা-বাবা ও স্বজনরা তার পথ চেয়ে বসে ছিলেন একসঙ্গে ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু বৈকণ্ঠপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মেহেদী হাসান মারুফ জানান, হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। ধারণা করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। শরিফুলের অকাল মৃত্যুতে টুপুরিয়া গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। শোকের তীব্রতায় গ্রামের শতাধিক মানুষ ঈদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেননি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ড জানান, সড়ক দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মরদেহ বর্তমানে বাড়িতে রয়েছে এবং এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2