লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপালগঞ্জ প্রতিনিধি  : 

এন টিভির স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সময় টেলিভিশন এর সাংবাদিক জয়ন্ত শীরালী'র সঞ্চালনায়  বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী  হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম  আলো পত্রিকার প্রতিনিধি  নতুন শেখ, মাই টিভির সাংবাদিক আরিফুল হক আরিফ,নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আশিক জামান অভি, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 এ সময় উপস্থিত  সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত এর স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন । পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 
এর আগে দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদরাসায় মরহুমের জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন  করা হয়। 

উল্লেখ্য গতকাল ১০অক্টোবর শুক্রবার  বিকালে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে গেছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2