লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

লগি-বৈঠায় নিহতদের বিচার দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যার ঘটনার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, শিবির সদর উপজেলা সভাপতি সোহেল রানা, শহর সভাপতি ফারহান সাদিক, শহর সেক্রেটারি আবু হাসান, সদর উপজেলা সেক্রেটারি নুরুন্নবী সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা শাহীন মাহমুদ প্রমুখ।

‎বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ছয়জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু এত বছরেও সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়নি। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

‎তারা আরও বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শর্তে নির্বাচন আয়োজন করতে হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2