লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ১ ‎

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধিঃ মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক যুবকের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ ও অধিদপ্তরের সূত্রে জানা গেছে, 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর থানার মালিবাড়ী (ক্ষিদির মাষ্টারপাড়া গ্রামের জনৈক মোঃ হুমায়ুন কবিরের ভাই ভাই ভ্যাটেনারী স্টোর সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ ধর্মপুর থেকে গাইবান্ধা গামী একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজি গতিরোধ করা হয়।

‎পরিদর্শক মোঃ জাকির হাসান বাপ্পী (২৮), বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তাড়োলা পৌরসভার ২ নং ওয়ার্ডের মোজাহার আলীর ছেলে। তিনি যাত্রীবেশে পিছনের সিটে বসে থাকা অবস্থায় তার কাছে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২০,০০০ টাকা।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল হিসেবে উপস্থিত ছিলেন –
১. সিপাই মোঃ আবু হাসান সিদ্দিক 
২. সিপাই জয়ন্ত কুমার সাহা 
৩. সিপাই মোঃ সাঈদ আনোয়ার
‎৪. সিপাই মোঃ সোলায়মান গনি

‎ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিএনজির চালক মোঃ জাহিদুল ইসলাম জিয়া (৪৫), যাত্রী মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এবং স্টোর মালিক মোঃ হুমায়ুন কবির (৩২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার মধ্যে থেকে ১০ গ্রাম নমুনা ‘ক’ চিহ্নিত করে রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে।

‎এ ঘটনায় পুলিশ মোঃ জাকির হাসান বাপ্পীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত আসামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

‎পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2