লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে শিল্পপতির বাসায় ১৫ রাউন্ড গুলি।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদার জন্য ভয় দেখাতেই এই হামলা করা হয়েছে। একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
মুজিবুর রহমান বলেন, “আমরা পাঁচ ভাই একসঙ্গে ওই বাড়িতেই থাকি। ফজরের নামাজ শেষে ঘুমিয়ে ছিলাম। তখন পেছন দিক থেকে গুলি ছোড়া হয়। বাড়ির সামনে অস্ত্রধারী পুলিশ এবং আমাদের নিজস্ব চারজন গানম্যান থাকার পরও হামলা হয়েছে। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন করি।”

তিনি আরও জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে চাঁদার জন্য ফোন করে আসছিল। প্রথমে ১০ কোটি টাকা, পরে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। একটি বিদেশি নম্বর থেকে ‘সাজ্জাদ’ ও আরেকটি নম্বর থেকে ‘ইমন’ পরিচয়ে ফোন করা হয়। সর্বশেষ মোবাইল ফোনে একটি মেসেজে লেখা ছিল—‘ওয়েট অ্যান্ড সি’।

মুজিবুর রহমান বলেন, “আমরা আতঙ্কের মধ্যে আছি। এর আগেও আমাদের বাড়িতে গুলি করা হয়েছিল। আমাদের প্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার মানুষ কাজ করেন। সরকার নিরাপত্তা দিতে না পারলে জীবন বাঁচাতে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না।”
উপকমিশনার হোসাইন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত। তার সহযোগী মো. রায়হান ও বোরহান এই হামলায় সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, মাস্ক পরা তিনজন ব্যক্তি বাড়ির পেছনে হেঁটে আসে। তাদের একজনের হাতে পিস্তল, একজনের হাতে সাব মেশিনগান (এসএমজি) এবং অন্যজনের হাতে শটগান ছিল। তারা তিনটি অস্ত্র থেকে প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়ে। কিছু দূরে অস্ত্র হাতে আরেকজন দাঁড়িয়ে ছিল। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানান তিনি।
এর আগে গত ২ জানুয়ারি একই বাসায় গুলির ঘটনা ঘটে। সে সময় জানালার কাচ ভেঙে যায় এবং দরজায় গুলি লাগে। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। তবে দেড় মাসের মাথায় আবারও গুলির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুশীল সমাজের অনেকে মনে করছেন, নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাসায় চাঁদার দাবিতে এমন হামলা রাষ্ট্রের আইনশৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, স্মার্ট গ্রুপের বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠান ছাড়াও বিএম এনার্জি (বিডি) লিমিটেড, বিএম কনটেইনার ডিপো লিমিটেড, সিটি হোম প্রপার্টিজ লিমিটেড, আল রাজি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফুডজিবনধারা ও দৈনিক পূর্বদেশসহ একাধিক প্রতিষ্ঠানে প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2