লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামে বসবাসরত সীতাকুণ্ডবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম (রেজি. নং-৩০৪৭/১৩) এর আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৮ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহীদুল্ল্যাহ মানিক, যিনি বর্তমানে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এছাড়া নির্বাচন কমিশনার (১) হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শাহীন আলরাজী, অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
নির্বাচন কমিশনার (২) হিসেবে রয়েছেন এডভোকেট আইনুল কামাল, এপিপি, ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

সমিতির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত নির্বাচন কমিশন তাদের অভিজ্ঞতা, সততা ও দক্ষতার মাধ্যমে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করবেন। এর মাধ্যমে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসী সীতাকুণ্ডবাসীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের সকল সদস্যকে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2