লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

সাজ্জাদুল হক

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স । 
রবিবার (১৪ জুন ) সকাল থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই  কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাটের  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম মিঞা । এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায়,  উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মিলন চন্দ্র পাল , মোছাঃ আতিয়ারা আকতার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বেগম ক্যাথরিন গোমেজ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ,  মোঃ নাসির উদ্দিন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,  মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি, টিএম মোজাহিদ আজিজ অতিরিক্ত পিপি, শারমিন সুলতানা প্রবেশন অফিসার জয়পুরহাট,  মোহাম্মদ মাহবুব উন নবী অতিরিক্ত পুলিশ সুপার, জেসমিন নাহার অতিরিক্ত জেলা প্রশাসকসহ  আরো উপস্থিত ছিলেন  বিচার বিভাগের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ। 

সভায় মামলা নিষ্পত্তি দ্রুত করা, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2